আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজারে প্রতিবেশীদের হামলায় নারী-শিশুসহ আহত-৪


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার গোমড়া গ্রামে রাস্তা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। এ ঘটনায় মোঃ মাসুম মিয়া,মামুন মিয়া,পারভেজ মিয়া,আব্দুল আলী,জুবায়ের,রুমন মিয়া-কে আসামী উলে­খ করে শনিবার (২৭ জুন) মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন- গোমড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মো. শামীম মিয়া। মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।। থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়, পূর্ব বিরোধের জেরে একই গ্রামের মোঃ মাসুম মিয়া,মামুন মিয়া,পারভেজ মিয়া,আব্দুল আলী,জুবায়ের,রুমন মিয়াগংরা সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে এসে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এতে অভিযোগকারী শামীম মিয়া, তার স্ত্রী মেলন বেগম, ছেলে ফাহিম মিয়া ও নাহিদ আহত হন। হামলায় লাঠি, জিআই পাইপ ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগে উলে­খ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মেলন বেগম-কে উন্নত চিকৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্তরা মামলা করলে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।