আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

ঢাকা বাসস্ট্যান্ডে যানজট নিরসনে মাঠে পুলিশ সুপার, প্রস্তাবিত ট্রাক টার্মিনাল পরিদর্শন

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় তিনি ঢাকা বাসস্ট্যান্ড এলাকার ট্রাক টার্মিনাল, এজেন্ট (দালাল) অফিস, প্রস্তাবিত ট্রাক টার্মিনালের মাঠ এবং সংশ্লিষ্ট এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার পরিবহন মালিক, শ্রমিক নেতা, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি গুরুত্বপূর্ণ সড়ক ও বাসস্ট্যান্ডে যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা, যেখানে-সেখানে যানবাহন পার্কিং না করা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করানো এবং ট্রাফিক আইন কঠোরভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার বলেন, নওগাঁর গুরুত্বপূর্ণ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব সড়ক ব্যবস্থা গড়ে তুলতে পরিবহন মালিক-শ্রমিক, চালক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। পরিদর্শনের একপর্যায়ে তিনি মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে প্রস্তাবিত ট্রাক টার্মিনাল এলাকা ঘুরে দেখেন। এ সময় টার্মিনালে প্রবেশ ও বের হওয়ার রাস্তার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়। তিনি রাস্তা দ্রুত মেরামত ও সংস্কারের জন্য নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এছাড়া ট্রাক ও সিএনজি মালিক-শ্রমিক নেতাদের দ্রুত প্রস্তাবিত ট্রাক টার্মিনাল ব্যবহার শুরু করার আহ্বান জানান পুলিশ সুপার। এতে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় যানজট উল্লেখযোগ্যভাবে কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ট্রাক মালিক, শ্রমিক নেতা এবং সিএনজি নেতৃবৃন্দ ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর যানবাহন পার্কিং থেকে বিরত থাকা এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে নওগাঁ জেলা পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন।