আজ-  ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা  «» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার «» যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ  «» বগুড়া আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ «» ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত «» সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীসংগঠনের ভূমিকা অপরিসীম- কয়েছ লোদী «» কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার; মামলা দায়ের «» কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ «» শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজারে জমিজমা বিরোধে ভাই হত্যার অভিযোগে পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার অভিযোগে মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নিহত আব্দুল মতিন (৫৮)-কে গত ২৮ জুন আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে অপহরণ করে হত্যা করা হয়। পরে তার হাত-পা বাঁধা মরদেহ সদর উপজেলার সুন্দর মিয়ার পুকুর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়।

তদন্তে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের সূত্র ধরে নিহতের আপন ভাই আব্দুল মজিদ পরিকল্পনা করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের দাবি। এ ঘটনায় নিহতের দুই ভাই, এক বোন ও এক ভাবিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।