আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডের পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও সেমিনার সম্পন্ন। 

আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডের পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও সেমিনার সম্পন্ন। 

নিজস্ব প্রতিবেদকঃ

​আজ ৩ জুলাই জুমাবার বাদ এশা কমলগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডে পবিত্র আশুরা শীর্ষক সেমিনার  ও  আলোচনা সেমিনার ওয়ার্ড সহ-সভাপতি মোহাম্মদ আবদুল মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ হিফজুর রহমান উপস্হাপনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী, উপস্থিত ছিলেন  সহ-সভাপতি  মুহাম্মদ কননাল মিয়া, মুহাম্মদ ইয়াওর আলী, সদস্য  মুহাম্মদ রুজেল আহম মুহাম্মদ মাসুদ মিয়া।, মুহাম্মদ আবদুল বাছিত, মুহাম্মদ মখলিছ মুহাম্মদ আকবর আলী প্রমূখ। 

​অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র বরকতময় আশুরার  গুরুত্ব, তাৎপর্য এবং কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবার-পরিজনদের আত্মত্যাগের মহিমা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, আশুরার চেতনা আমাদের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগায়।

কমলগঞ্জ পৌর ইউনিটের ০৮ নং ওয়ার্ড আল ইসলাহ সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মুহাম্মদ তফাজ্জল হোসেন  গুরুতর অসুস্থ ও সৌদি প্রবাসী মুহাম্মদ আরিফ অসুস্থ তাদের জন্য বিশেষ দোয়া করা হয়। 

অনুষ্ঠানে শেষে দেশ, জাতির কল্যাণে ও  উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেমিনার সম্পন্ন হয়।