আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

বগুড়া আদমদীঘিতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  (বগুড়া) প্রতিনিধি:

 ” উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে পরিষদ চত্বর থেকে এক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বৃক্ষরোপন ও বৃক্ষের চারা বিতরনের পর উপজেলা সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রকৌশলী রিপন কুমার সাহা, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, বিআরডিবি চেয়ারম্যান মোমিনুর রশিদ তালুকদার মিম প্রমূখ।