আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে  আন্তঃধর্মীয় সংলাপ



সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল
(মৌলভীবাজার) প্রতিনিধি
সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে মৌলভীবাজারে এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মৌলভীবাজারের উদ্যোগে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করা হয়।

পিএফজি মৌলভীবাজার সদর উপজেলার কো-অর্ডিনেটর খালেদ চৌধুরীর সভাপতিত্বে এবং আন্তঃধর্মীয় কমিটি মৌলভীবাজারের আহ্বায়ক এম. মুহিবুর রহমান মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

অনুষ্ঠানে সুজন মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ ১১ দফা ঘোষণাপত্র পাঠ করেন।

এমআইপিএস কার্যক্রম উপস্থাপন করেন সিলেট বিভাগের প্রতিনিধি নাজমুল হক মিনা।

সংলাপে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি শামসুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুনিল কুমার দাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন মাতুক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আশু রঞ্জন দাস, খ্রিস্টান মিশন উন্নয়ন কমিটির সভাপতি আইভান সমাদ্দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভিক্টর প্রিটন্স, বাংলাভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হোমায়েদ আলী শাহীন, সমাজসেবক সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা আসাদ আহমেদ চৌধুরী, পিএফজি শ্রীমঙ্গলের কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ, পিএফজি মৌলভীবাজারের অ্যাম্বাসেডর মাহমুদুর রহমান, উপদেষ্টা মোস্তাক আহমেদ মম, অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, রুহেল আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী শামীম তরফদার, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী, গোবিন্দ জিউর আখড়ার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্য গোস্বামী, সাংবাদিক নুরুল ইসলাম, মাহবুবুর রহমান রাহেল, ইমন দেব চৌধুরী, দেওয়ান মুনাকিব চৌধুরী, শাহ মোস্তফা কলেজের সহকারী অধ্যাপক আসাদুল্লাহ, নারী নেত্রী শ্যামলী দাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এছাড়া পিএফজির নেতৃবৃন্দের মধ্যে জ্যোতিময় চক্রবর্তী, শ্রী কমলাশিষ চক্রবর্তী, খিজির মোহাম্মদ জুলফিকার, তাপস কুমার ঘোষ, প্রভাত দেবনাথ, সুয়ারা বেগম, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) মৌলভীবাজার সদরের কো-অর্ডিনেটর কামরান চৌধুরী, ছাত্র প্রতিনিধি সংগঠক ইহাম মুজাহিদ ও রাজ মুস্তাকিন উপস্থিত ছিলেন।

সংলাপে বিভিন্ন ধর্মাবলম্বী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ শতাধিক ব্যক্তি অংশ নেন।

অংশগ্রহণকারীরা আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি জোরদার, ধর্মীয় সহনশীলতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ১১ দফা ঘোষণাপত্রের মাধ্যমে জাতিগত ও ধর্মীয় উগ্রবাদ এবং রাজনৈতিক সহিংসতামুক্ত একটি সম্প্রীতির মৌলভীবাজার গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বক্তারা বলেন, ভিন্ন ধর্ম ও মতের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং সংলাপের সংস্কৃতি জোরদার করা গেলে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের আন্তঃধর্মীয় সংলাপ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং বিভিন্ন ধর্মের মানুষের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।