আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

মৌলভীবাজারে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: অভিযানে আমান উল্লাহ নামীয় এক ব্যক্তি আটক।


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সোলেমান মিয়া (৫০), পিতা- আমান উল্লাহকে আটক করে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দাও উদ্ধার করা হয়েছে। তবে আটক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা তার সম্পৃক্ততার বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানায়নি। এর আগে, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সুবাহান হাজীর বাড়ির বাথরুমে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ রয়েছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে উদ্ধার অভিযান চালায়। নিহত ব্যক্তি আব্দুল আজিজ (৩২)। তার বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি শুটকি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।