আজ-  ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত «» আউশক্ষেত ও শাকসবজি ক্ষতিগ্রস্তকমলগঞ্জে নদী ভাঙন; ১৫ হাজার মানুষ পানিবন্দি «» শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর «» তিনি ইচ্ছে করলে, ডিসি এসপির চাকরি খেয়ে ফেলতেন পারেন এক টেলিফোনে «» মৌলভীবাজারে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: অভিযানে আমান উল্লাহ নামীয় এক ব্যক্তি আটক। «» দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেকমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে দিনব্যাপী ফল উৎসব «» কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত «» মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে  আন্তঃধর্মীয় সংলাপ «» বগুড়া আদমদীঘিতে তিন মৎস্য খাদ্য ব্যবসায়ীর জরিমানা «» রাজনগরে নিখোঁজের নাটক সাজিয়ে মরদেহ মাটিচাপা : ঘাতক স্বামী আটক

তিনি ইচ্ছে করলে, ডিসি এসপির চাকরি খেয়ে ফেলতেন পারেন এক টেলিফোনে

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া, মিশুক চালাতেন, এরপর সিএনজি অটো চালিত রিক্সা, এখন সাংবাদিক। ভাই বোন কে করছেন নির্যাতন, করেছেন মামলার আসামি। বোনের জামাইকে মিথ্যা মামলায় জেল কাটিয়েছেন। এখন মায়ের নামে জমির বাড়ি থেকে তাদের উচ্ছেদ করতে চান ভাই বোনদের।

তিনি ইচ্ছে করলে, ডিসি এসপির চাকরি খেয়ে ফেলতেন পারেন এক টেলিফোনে। এমনই অভিযোগ করছেন সাংবাদিক পরিচয়দানকারী সৈয়দ সিরাজুল ইসলাম হাসান এর বিরুদ্ধে তার আপন ছোট বোন মল্লিকা আক্তার। 

বুধবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনি অভিযোগ করেন সাংবাদিক পরিচয়দানকারী সৈয়দ সিরাজুল ইসলাম হাসানের আপন ছোট বোন শ্রীমঙ্গল উপজেলা সদর ইউনিয়নের নোয়াগাঁও বাসিন্দা মৃত এরশাদুর রহমান আরজু এর মেয়ে মল্লিকা আক্তার।

সংবাদ সম্মেলনে মল্লিকা আক্তার  অভিযোগ করেন, দীর্ঘদিন সিলেট শহরে সিএনজি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করা বড় ভাই সৈয়দ সিরাজুল ইসলাম হাসান গত কয়েক বছর আগে চতুর্থ বউ নিয়ে আমার বসতবাড়িতে এসে আশ্রয় নেয়। এরপর ৫ম শ্রেণী পাশ আমার ভাই হঠাৎ করে সাংবাদিকতার পরিচয় দেয়া শুরু করেন। সাংবাদিকতার ক্ষমতা দেখিয়ে তিনি আশ্রিত থাকা অবস্থায় আমার বসতভিটা দখল করতে চেষ্টা করতে শুরু করে। 

মল্লিকা আক্তার লিখিত বক্তব্যে বলেন, ‘বসত ভিটা দখলে নিতে সাংবাদিকতার পরিচয় দিয়ে থানা পুলিশকে প্রভাবিত করে ভাই সিরাজুল হাসান আমার  পরিবারকে সীমাহীন হয়রানী করার চেষ্টা করে আসছে। প্রভাব বিস্তার করে শ্রীমঙ্গল থানা থেকে নারী পুলিশ সদস্যদের নিয়ে এসে আমাকে ও আমার স্বামীকে মাদক বিক্রেতা বানিয়ে ধরিয়ে দেয়ার চেষ্টা করে। গ্রামবাসী আমাদের পক্ষে থাকায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে সিরাজুল ইসলাম হাসান আমার পরিবারকে হয়রানী করতে গত এক বছর আগে নিজের হাত নিজে কেটে আমার স্বামী-ভাইদের নামে মিথ্যা মামলা দিয়ে আমার নিরিহ স্বামী জেল খাটান।’  

মল্লিকা আক্তার দাবী করেন, ‘আপন বোন হিসেবে আমি জানি আমার ভাই ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। অথচ তিনি মেট্রিক পাশের জ্বাল  সনদ তৈরী করে সাংবাদিক সেজে এবং নিজের নামের আগে সৈয়দ বসিয়ে সমাজের বিচরণ ও সাধারণ মানুষদের হয়রানি, অন্যায় ও অত্যাচার চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘সিরাজুল ইসলাম হাসান সম্পত্তির লোভে প্রায় সময় বাড়ীতে এসে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করছে। কলেজ পড়ুয়া দুই মেয়ে কলেজে গেলে পথে দুষ্ট ছেলেদের লেলিয়ে মেয়েদের উত্যক্ত করছে।’ এ নিয়ে একাধিকবার এলাকার মুরুব্বির মাধ্যমে বিচার সালিশ বসলেও সে কারো কোন বিচার সালিশ মানে নাই। তিনি প্রকাশ্যে বলে বেড়ান ‘তার অনেক ক্ষমতা- ইচ্ছে করলে তিনি ডিসি- এসপি -ওসি’র চাকরি খেয়ে দিতে পারেন।’ এলাকার মানুষকে সাংবাদিকতার ভয় দেখিয়ে চাঁদাবাজীতে লিপ্ত। চাঁদা না দিলে খবর প্রকাশের ভয় দেখিয়ে ব্লাকমেইল করে এলাকার অসহায় মানুষকে হয়রানী করে বেড়াচ্ছে।  

সাংবাদিক সম্মেলনে মল্লিকা আক্তারের স্বামী, সন্তান উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সৈয়দ সিরাজুল ইসলাম হাসান এসব অভিযোগ অস্বীকার করে বলেন তার বোন- প্রায় দিন ভগ্নিপতি মাদক সেবন করে বাড়িতে অশান্তি সৃষ্টি করে। এতে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। জায়গার মালিকানার বিষয়ে জানতে চাইলে তিনি তার ছোট ভাই আল আমিনকে জিজ্ঞেস করতে বলেন। আল আমিন জানায়, মায়ের নামে এই জায়গা ক্রয়ে বেশীরভাগ টাকা বড় বোন মল্লিকা দিয়েছে।#

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ছেন

 মল্লিকা আক্তার,পাশে তার স্বামী সন্তান