আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাক্তন অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত সম্পাদিত ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় শমশেরনগরস্থ কার্যালয়ে বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগার কর্তৃক প্রকাশিত বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগার এর কোষাধ্যক্ষ সরস্বতি মোহান্ত, কমলগঞ্জ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, প্রাক্তন প্রধান শিক্ষক নিহারেন্দু ভট্টাচার্য্য, শিক্ষক-কবি শেখর গোস্বামী।
অনুষ্ঠানের শুরুতে ‘অঞ্জলি-২’ এর মোড়ক উম্মোচন করেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, জয়নাল আবেদীন, শিক্ষক সঙ্গীতা দেবনাথ, শিক্ষক ফয়সল আহমেদ, প্রদীপ দাশ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রসময় মোহান্ত বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে বইপড়া ও সাহিত্যচর্চা অনেকটা হ্রাস পেয়েছে। আমাদের সময়কাল ছিল বই পড়ার যুগ। আর বর্তমান সময় হচ্ছে মোবাইলের যুগ। আমার বাড়িতে বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগারেও বই পড়ার লোকের অভাব। বিভিন্ন স্থানে পাঠাগার থাকলেও বই পড়ার লোকের যেন অভাব দেখা দিয়েছে। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বই পড়ার গুরুত্বের আহ্বান জানান।
অনুষ্ঠানে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুনীল কান্তি দেবনাথ ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।