আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে 

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো.মুজিবুর রহমান চৌধুরী। বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছেন।

শুক্রবার (১০ জুলাই)বিকালে তিনি কমলগঞ্জ উপজেলার বন্যাপীড়িত রহিমপুর ও পতনঊষার ইউনিয়ন এলাকায় সরজমিনে পরিদর্শনে যান। এ সময় ঘরের ভেতর পানি উঠে যাওয়া এবং পানিবন্দী অবস্থায় থাকা সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

ত্রাণ বিতরণকালে মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন,বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, তবে এই সংকটে সরকার এবং আমরা আপনাদের পাশে আছি। একজন মানুষও যাতে না খেয়ে থাকেন, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য পরিকল্পিত বাঁধ নির্মাণসহ সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান,সহকারী কমিশনার( ভূমি)রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ওমর ফারুক,মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ,উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খাঁন,যুগ্ম আহবায়ক আবুল হোসেনসহ স্থানীয় বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় এলাকাবাসী জানান, আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। এমন কঠিন সময়ে সংসদ সদস্যকে সরাসরি পাশে পেয়ে এবং দ্রুত ত্রাণ সহায়তা পাওয়ায় তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। প্রশাসন ও সংসদ সদস্যের পক্ষ থেকে এই ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়।