আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর সীমান্তবর্তী মখাবিল এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নে পানি বৃদ্ধি পাচ্ছে। পতনউষার-তারাপাশা সড়ক নিমজ্জিত হয়েছে। পানির ¯্রােতে রোপিত আউশক্ষেত, টমেটোসহ শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
কমলগঞ্জের মখাবিল এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। প্রবল স্রোতে রাস্তাঘাট ও অনেক বাড়িঘর তলিয়ে যায়। শুক্রবার উজানে পানি কমতে থাকলেও নি¤œাঞ্চলের তিনটি ইউনিয়নের প্রায় ৩ হাজার মানুষ নতুন করে পানিবন্দি হয়ে পড়েন। যোগাযোগ ও অবকাঠামো বন্যায় কমলগঞ্জের অভ্যন্তরীন অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। পতনঊষার-তারাপাশা সড়ক নিমজ্জিত হয়েছে।
আদমপুর ইউনিয়নের টমেটো চাষী রায়হান আহমদ বলেন, আদমপুর এলাকা ড্রাফটিং টমেটো চাষের জন্য বিখ্যাত। আকস্মিক বন্যায় এই এলাকার টমেটো চাষীদের কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া অনেক আউশক্ষেত তলিয়ে যাওয়ায় এবং পানির ¯্রােতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতীয় বিএসএফ’র বাঁধার কারনে মখাবিল এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। ফলে নদী ভরাট হলেই মকাবিল এলাকায় বাঁধ ভেঙ্গে বন্যার সৃষ্টি হয়। বন্যার এই পানি বর্তমানে নি¤œাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। ফলে পতনউষার ও মুন্সিবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, কমলগঞ্জে ধলাই নদীতে পানি কমছে এবং বন্যার উন্নতি হচ্ছে। তবে নি¤œাঞ্চলের দিকে পানি নিস্কাষিত হওয়ায় দু’তিনটি ইউনিয়নের কিছুটা অবনতি হচ্ছে। বৃষ্টিপাত না হলে দু’একদিনের মধ্যে সম্পূর্ণ উন্নতি হবে।