আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ১ম ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন।

 নিজস্ব প্রতিবেদকঃ 

পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গঠন এবং সদকায়ে জারিয়ার মহৎ উদ্দেশ্যে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ১ম ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

কর্মসূচির আওতায় হযরত শাহ আজম রহ দরগাহ জামে মসজিদে ও জনসাধারণের ফলের গাছের চারা রোপণ করা হয়।

 ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, সমাজসেবকগন এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় সদস্যবৃন্দরা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং এটি একটি মহৎ ইবাদত ও সদকায়ে জারিয়া।

 একটি গাছ মানুষের উপকারে আসা পর্যন্ত এর সওয়াব অব্যাহত থাকে। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করা।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এটি বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম ধাপ। পর্যায়ক্রমে আরও বিভিন্ন এলাকায়,  মসজিদ, মাদ্রাসা, রাস্তার পাশে এ কার্যক্রম অব্যাহত থাকবে । পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী

 প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।