আজ-  ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু, «» হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় ফল বিতরণ, ফল উৎসব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কার্ডিফে ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক রডরি মর্গানের স্ট্যাচু নির্মাণ «» কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী «» জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে তৃতীয় পাবলিক টয়লেট ও ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প «» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» পূর্ব লন্ডনে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে ‘ভাই বন্ধু’ গ্রুপের বার্ষিক গেট-টুগেদার অনুষ্ঠিত «» পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব «» বগুড়া সান্তাহারে নারীকে অশালীন ভিডিও-আপত্তিকর বার্তা পাঠানো; পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

পূর্ব লন্ডনে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে ‘ভাই বন্ধু’ গ্রুপের বার্ষিক গেট-টুগেদার অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ‘ভাই বন্ধু’ গ্রুপের উদ্যোগে বৃটেনের পূর্ব লন্ডনে বার্ষিক গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সোমবার (৬ জুলাই) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মিলনমেলায় বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত শতাধিক সদস্যের অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক চৌধুরী কামাল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ কুদ্দুস, মোহাম্মদ অছি মিয়া পাঠান, মোহাম্মদ জিতু মিয়া, ছাহিল উল্লাহ ছাম (সোহেল) এবং রেছালত আহমদ সামু।

মোহাম্মদ শাহাজান এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ছাইফ কাজি শহিদ, জয়নাল উদ্দিন, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, আবুল কালাম, সেলিম রেজা, আব্দুল হাফিজ, ছফির উদ্দিন, মুহিদুর রহমান, আরমান আলী, আজিজুর রহমান হারুন, মো. আবুল হোসেন, মো. মহসিন আহমেদ, শিফু আহমেদ, লিয়াকত হোসেন, মো. হামজা, এমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত বন্ধুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে এ ধরনের মিলনমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

গেট-টুগেদারে ‘ভাই বন্ধু’ গ্রুপের উপস্থিত সদস্যরা দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে কুশল বিনিময় করেন এবং পুরোনো স্মৃতিচারণায় মেতে ওঠেন। তারা আয়োজকদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। পরে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ ওমর ফারুক।

আয়োজকেরা অতিথিদের জন্য বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের ব্যবস্থা করেন। শেষে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আয়োজকরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।