আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যাক্তিত্ব, প্রকৃতিপ্রেমী, বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব আর নেই। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি শ্রীমঙ্গলের রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও চার কন্যা সন্তান নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজনের রেখে গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১টা পর্যন্ত তাঁর মরদেহ রামকৃষ্ণ মিশন রোডের বাসভবনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরে দুপুর ৩টায় মরদেহ শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁওয়ে তাঁর নিজ বাড়ির শ্মশানে শেষকৃত্যে অনুষ্ঠিত হয়।

সিতেশ রঞ্জন দেব দীর্ঘদিন ধরে আহত ও বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন এবং পরিবেশ সংরক্ষণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অসংখ্য বন্যপ্রাণী রক্ষা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলসহ দেশের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি তাঁর ভালোবাসা এবং মানবিক কর্মকাণ্ড মানুষের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)সংবাদদাতা

ছবির ক্যাপশন: ১, সিতেশ রঞ্জন দেব, ২ বাঘের বাচ্ছা হাতে সিতেশ রঞ্জন দেব