আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক

সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক

 (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সান্তাহার পৌরসভার ষ্টেশন রোডে এক রাতেই ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এই ৬টি দোকানের টিন ও দেয়াল কেটে চোরেরা দোকানে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় ।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে চোরেরা পৌর  শহরের ষ্টেশন রোড এলাকায় সান্তাহার বেকারী, আদর্শ ছাপাখানা, কল্লোল মটরস, শামিম ট্রেডার্স, উজ্জল ইলেকট্রিকস, তমা পেপার হাউজে চুরি করে।চোরেরা দোকানের টিন কেটে দোকানে দোকানের ভিতর প্রবেশ করে আদর্শ ছাপাখানা থেকে প্রায় তিন হাজার, তমা পেপার হাউজ থেকে চার হাজার, এবং অন্যান্য দোকান থেকে নানা ধরনের মালামাল নিয়ে যায়। তারা সান্তাহার বেকারীর দেয়াল কেটে ক্যাশ ভেঙে নগদ সাত হাজার টাকা ও একটি ফোন নিয়ে যায় । একই রাতে ৬টি দোকানে চুরির ঘটনায় শহরের ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। সান্তাহার পুলিশ ফাড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, এ বিষয়ে দোকানীরা অভিযোগ দিয়েছেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।