আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার উদ্যোগে বুধবার (১৫ জুলাই ২০২৬) মাদরাসার হলরুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসা গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য জনাব বকসী কাওছার রশীদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং মাদরাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অধ্যক্ষ মাওলানা বশির আহমদ। এ সময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান, মাওলানা মো. ফারুক মিয়া, মাওলানা মো. আব্দুর রকিব, মাওলানা মো. শাহ মোজাহিদ আলী আজমী, মাওলানা মো. মুজিবুর রহমান, মাওলানা মো. শামসুদ্দিন, মো. শামছ উদ্দিন এবং গভর্নিং বডির সদস্য মো. আব্দুল হান্নান, মো. সুন্দর মিয়া, মো. সিরাজুল ইসলাম, মো. বুলবুল খান ও মো. আশিকুল ইসলাম কাশেম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকের নিবিড় সমন্বয়ের কোনো বিকল্প নেই। তাঁরা অভিভাবকদের প্রতি শিক্ষার্থীদের নিয়মিত মাদরাসায় উপস্থিতি নিশ্চিত করা, বাড়িতে লেখাপড়ার সার্বক্ষণিক তদারকি করা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের আহ্বান জানান।

সমাবেশে অভিভাবকরা শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। মাদরাসা কর্তৃপক্ষ এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশে শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মাদরাসার উত্তরোত্তর উন্নয়ন, শিক্ষার্থীদের সফলতা এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।