আজ-  ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সড়কের উপর ভ্যান বসিয়ে প্রকাশ্যে ব্যবসা চলছে, দেখার কেউ নেই! কুসুমবাগে মৃত্যুফাঁদে পরিণত ঢাকা-সিলেট সড়ক! «» আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা «» শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর বিদায় সংবর্ধনা «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন; একজনের ৬ মাসের কারাদণ্ড «» শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত।  «» সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই, আগামীকাল জানাজা। «» বার্মিংহামে কবি পিয়াস মজিদ এর আড্ডায় কবি নজরুলের স্ত্রী নার্গিসের কবর সংরক্ষণের আহ্বান «» নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া সান্তাহারে সিএনজি মালিক সমিতির অনুদান প্রদান করলেন এমপি মহিত তালুকদার

( বগুড়া) প্রতিনিধি: বগুড়া আদমদিঘী  উপজেলার সান্তাহারে অবস্থিত বগুড়া জেলা অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির উদ্যোগে সমিতির নিজ কার্যালয়ে ১৭ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদস্য সন্তানদের শিক্ষা, কন্যা বিয়ে ও মৃত্যুজনিত অনুদান প্রদান করা হয়েছে। সমিতির আহবায়ক কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান টিটুর সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান প্রদান করেন বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সমিতির সহ-সভাপতি লিটন হোসেন, আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হকসহ মালিক সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুদান প্রদান অনুষ্ঠানের আলোচনা সভা শেষে মোঃ হাসানকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কালীল একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।