আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

বগুড়া শান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন বগুড়া পুলিশ সুপার: মির্জা সায়েম মাহমুদ 

 (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদিঘী থানার সান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। রবিবার (১৯ শে জুলাই ) বেলা ১১ টায় বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, সান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। বগুড়া পুলিশ সুপার আজ সান্তাহার পুলিশ ফাঁড়িতে পৌঁছালে, আদমদীঘি- দুপচাঁচিয়া সার্কেল অফিসার আসিফ হোসেন, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ  (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া এবং সান্তাহার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ( আইসি ) ফরিদ আহমেদ লাল গোলাপের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান এবং পুলিশের একটি দল জেলা পুলিশ সুপারকে সেলামী প্রদান করেন। এছাড়া দুপুর ১২ টায় শান্তাহার পুলিশ ফাঁড়ির ব্যারাক, অফিস কক্ষ, রুম পরিদর্শন করেন এবং অফিস পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং সান্তাহার পুলিশ ফাঁড়ির সকল পুলিশ অফিসার এবং সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শ্রবণ করেন। এছাড়া পুলিশ সুপার, পুলিশ সদস্যদের প্রতি দিক-নির্দেশনা প্রদান করেন। এদিন দুপুরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সান্তাহার পুলিশ ফাঁড়ির নিজস্ব নতুন জায়গা হিসেবে সান্তাহার মহিলা কলেজের উত্তর পাশে প্রাথমিকভাবে সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি- দুপচাঁচিয়া সার্কেল অফিসার মো. আসিফ হোসেন, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ  (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর  (আই সি ) ফরিদ আহমেদ, সান্তাহারের পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামান মিঠু, শাকিল আহমেদ, এনামুল হক, আব্দুর রাজ্জাক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।