আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

 (বগুড়া) প্রতিনিধি:                                                       

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুরা হলো- ভালতা গুচ্ছগ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬) এবং একই গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ফাইম (৮) ও মেয়ে সুরাইয়া (৫)। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে খেলাধুলার উদ্দেশ্যে বের হয়। দীর্ঘ সময় ধরে তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয় বাসিন্দা মোছা. সালমা খাতুন গ্রামের একটি পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে জাকিরুলকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের নানী আবেদা বেগম স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। পরে মিন্টু প্রামাণিক নামে এক ব্যক্তি পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন। তবে সুরাইয়ার সন্ধান না মেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর নিহত শিশুদের পরিবারে শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে শিশুদের নিরাপত্তায় পরিবারগুলোর আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পুলিশ জানায়, ঘটনাটি প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর বলেই ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।