আজ-  ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ।।  «» বগুড়ায় ডিবির অভিযানে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ১ «» বগুড়া আদমদীঘিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার «» শ্রীমঙ্গল ও কমলগঞ্জ  উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» শ্রীমঙ্গলে শুরু হলো বই পড়া উৎসব-২০২৬, অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পাঠক «» TIB Raises Concern, Describing Violations of «» বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু «» শোক সংবাদ॥ শামসুন্নাহার বেগম ॥ «» মৌলভীবাজারে ‘হলদে পাখি কার্নিভাল–২০২৬’ অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এক নারীকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার-১

বগুড়ায় ডিবির অভিযানে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ১

  (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করেছে। এ ঘটনায় জাল নোট ব্যবসার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে বগুড়া সদর থানার জজ কোর্ট চত্বরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের মো. রফিকুল ইসলাম (৪৭)। তিনি মো. ছলিম উদ্দিনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে পরিচালিত অভিযানে রফিকুল ইসলামের হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা। এ সময় জাল নোটগুলো জব্দ করা হয়। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।