(বগুড়া) প্রতিনিধিঃ পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন’ কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলার পুনঃখননকৃত জিনইর বড়খাড়ি হইতে দত্তবাড়িয়া হইয়া শাঁওইল গ্রাম অভিমুখী খালের দুই পাশে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সদরের জিনইর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নকৃত বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার উপস্থিত হয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, যুবদল নেতা ফেরদৌস আলী, শাহ রিয়ন সরকার, ছানোয়ার হোসেন, ইউপি সদস্য তাজুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
বগুড়া আদমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ২৩, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ • ৫ বার পঠিত






