আজ-  ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদে উদ্বেগ প্রকাশ মুজাহিদ আজমী’র  «» সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী «» লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব «» কমলগঞ্জে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক উদ্যোগ: কবর খননকারীদের জন্য এসএসের চাউনি নির্মাণ। «» পূর্বলন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» নিকোলাস বিশ্বাসএকজন সৃজনশীল লেখক, কলামিস্ট, অনুবাদক এবং উন্নয়ন পেশাজীবী। জলবায়ু «» মৌলভীবাজারে নজরদারির অভাবে বাড়ছে অদক্ষ চালক : অবৈধভাবে চলছে প্রায় ১২টি প্রতিষ্ঠান «» বগুড়া আদমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার «» যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” এর ১০ বছর পূর্তি উদযাপন

কমলগঞ্জে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক উদ্যোগ: কবর খননকারীদের জন্য এসএসের চাউনি নির্মাণ।

কমলগঞ্জে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক উদ্যোগ: কবর খননকারীদের জন্য এসএসের চাউনি নির্মাণ।

নিজস্ব প্রতিবেদকঃ

​মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ০৮ ও ০৯ নম্বর ওয়ার্ডের একদল মানবিক ও দূরদর্শী প্রবাসী (রেমিট্যান্স যোদ্ধা)-এর উদ্যোগে স্থানীয় এলাকার জন্য গ্রহণ করা হয়েছে এক অনন্য ও প্রশংসনীয় পদক্ষেপ। 

বৃষ্টিবাদলের দিনে কবর খনন ও জানাজার প্রস্তুতিতে যুক্ত মানুষদের কষ্ট লাঘবে তাদের পক্ষ থেকে প্রদান করা হয়েছে স্টেইনলেস স্টিলের (এসএস) তৈরি পোর্টেবল ছাউনি (শেড)।

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মুহাম্মদ মাহমুদুল হাসান রুমন তিনি বলেন,দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল যে, প্রতিকূল আবহাওয়া বা টানা বৃষ্টির সময় কবর খনন করা এবং কাফন ও বাঁশ কাটার কাজ পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়। 

মাহমুদুল হাসান রুমন তিনি আশ্বাস দেন যে এলাকার যেন কোন মানবিক কাজে আমরা রেমিট্যান্স যোদ্ধারা ইনশাআল্লাহ আমাদের সাধ্যমত এগিয়ে আসবো। আমরা সকলের খাস দোয়া পরামর্শ ও সার্বিক সাহায্য সহযোগিতা একান্তই কাম্য। 

 বৃষ্টিতে ভিজে কাজ করতে গিয়ে সেচ্ছাসেবক ও কবর খননকারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। কবর খননকারীদের সমস্যা দূর করতেই প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত হালাল উপার্জনের অংশ দিয়ে এই টেকসই এসএস( পোর্টেবল) ছাউনির ব্যবস্থা করেন।

​এই ছাউনিটি ব্যবহারের ফলে এখন থেকে বৃষ্টির মধ্যেও নির্বিঘ্নে ও শুকনো পরিবেশে কবর খননের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

​স্থানীয় সচেতন মহল ও সর্বস্তরের জনগণ প্রবাসীদের এই সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ওয়ার্ডবাসী।

 প্রবাসীরা কেবল দেশের অর্থনৈতিক চালিকাশক্তিই নন, বরং সামাজিক ও মানবসেবামূলক কাজেও তারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এ ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে জনসেবায় অনুপ্রাণিত করবে।