আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদে উদ্বেগ প্রকাশ মুজাহিদ আজমী’র 

মৌলভীবাজার উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসার উস্তাদ শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী তিনি এক বার্তায় বলেন,

মাদরাসায় ছাত্রীদের নিয়ে ফুটবল দল গঠনের  নির্দেশনাকে কেন্দ্র করে দেশের আলেম-উলামা, অভিভাবক, ছাত্রী ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। 

আমাদের দাবি হল,  মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো কুরআন-সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষা, ইসলামী আদর্শ ও চরিত্র গঠন। তাই এমন কোনো কার্যক্রম, যা ইসলামী শালীনতা ও পর্দার নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে তারা মনে করেন, তা অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত।

তিনি আরো বলেন, ইসলাম নারী-পুরুষ উভয়ের জন্যই স্বাস্থ্যচর্চা ও শরীরচর্চাকে উৎসাহিত করেছে। তবে তা অবশ্যই শালীনতা, পর্দা এবং ইসলামী বিধান মেনে হতে হবে। তাদের মতে, প্রতিযোগিতামূলক ফুটবল দল গঠনের পরিবর্তে মাদরাসায় ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শরীরচর্চার ব্যবস্থা গ্রহণ করা অধিক উপযোগী।

আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান করছি মাদরাসার স্বকীয়তা, ইসলামী মূল্যবোধ এবং অভিভাবকদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।