নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক।।
নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগিতায় শিরোপা জিতেছে সিলেট বিভাগ।
ফাইনালের রুদ্ধশ্বাস লড়াইয়ে শক্তিশালী রংপুর বিভাগকে ৩৮-৩৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে সিলেট।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ ও রক্ষণে দারুণ নৈপুণ্য দেখিয়ে শেষ পর্যন্ত ৩ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে সিলেট বিভাগ। পুরো ম্যাচজুড়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস, দলীয় সমন্বয় ও লড়াকু মানসিকতা দর্শকদের মুগ্ধ করেছে।
এই জয়ের মধ্য দিয়ে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর বালক কাবাডি প্রতিযোগীতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল সিলেট বিভাগ।






