আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ও শিক্ষার্থীদের হাতে এসব উপহার ও সহায়তা তুলে দেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের মূলধারায় একীভূত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সহায়তার মাধ্যমে একদিকে যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মান ও আগ্রহ বৃদ্ধি পাবে।

সহায়তা সামগ্রী বিতরণ শেষে ‘বছরে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠিানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের পরিধি বাড়াতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউসুফ মিয়া,মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.দুরুদ  আহমদ,উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান,যুগ্ম-আহবায়ক আহবায়ক আবুল হোসেন,উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সুজন আহম্মেদ,আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।