আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন


কমলগঞ্জে বসতভিটা, কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবি এলাকাবাসীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের গোবর্দ্ধনপুর এলাকায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন করেছে। বালু উত্তোলনের ফলে বসতভিটা, কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গত রোববার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় এলাকাবাসী ধলাই নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচী পালন করে।
জানা যায়, উপজেলার ধলাই নদীর গোবর্দ্ধনপুর, ধলাইপাড়, কুমড়াকাপনসহ বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ও পরিবহন চলছে। ইজারা নিয়ে নির্ধারিত স্থান ও ইজারা বহির্ভূত স্থান থেকেও বালু উত্তোলন হচ্ছে। এতে অনেক স্থানে নদীর বাঁধ, কৃষিজমি, বসতভিটা, রাস্তাঘাট মারাত্মক হুমকির মুখে পড়েছে। গোবর্দ্ধনপুর এলাকায় বালু উত্তোলনের ফলে হুমকির সম্মুখিন এলাকাবাসী মানববন্ধ করে প্রতিবাদ জানিয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধলাই নদীর গোবর্দ্ধনপুর এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরে ভাঙ্গন বেড়ে যাচ্ছে। বসতভিটা, কৃষিজমি ও কবরস্থান মারাত্মক হুমকির মুখে পড়েছে। দ্রুত বালু উত্তোলন বন্ধ করে নদীর বাঁধ ও জনসাধারণের সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবদাল হোসেন, মো. হারুনুর রশীদ, তারেক মিয়া, আজিজুর রহমান, সফিক মিয়া ও সমির মিয়া প্রমুখ।
তবে বালু উত্তোলনকারীরা দাবি করছেন, এটি তাদের ইজারাকৃত এবং বৈধ বালু মহাল। এখানে কারো বসতভিটা, কৃষিজমি ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে না।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।