আজ-  ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা

বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা

  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলওয়ের লিজ দেওয়া ৭০ শতক আয়তনের একটি পুকুরের দখল বৈধ লিজগ্রহীতা আনোয়ার হোসেন বেলালের কাছে বুঝিয়ে দিয়েছে রেলওয়ে প্রশাসন। সোমবার বিকেল ৪টার দিকে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সান্তাহার ইয়ার্ড কলোনির বড় মাঠের পূর্ব পাশে অবস্থিত পুকুরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার রেলওয়ের কানুনগো শরিফুল ইসলাম, সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রেলওয়ে সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পাকশী রেলওয়ে এস্টেট বিভাগ থেকে পুকুরটি বৈধভাবে ৩ বছরের জন্য লিজ নেন আনোয়ার হোসেন বেলাল। তবে লিজ পাওয়ার পরও তিনি পুকুরটির দখল বুঝে পাননি। অভিযোগ রয়েছে, পাশের পুকুরের সঙ্গে বসবাসকৃত আব্দুল মান্নান নামে এক ব্যক্তি পুকুরটি অবৈধভাবে দখলে রেখে মাছ চাষ করে আসছিলেন। এ ঘটনায় আনোয়ার হোসেন বেলাল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রেলওয়ে প্রশাসন বৈধ লিজগ্রহীতার কাছে পুকুরটির দখল বুঝিয়ে দেয়। ফলে দীর্ঘদিনের বঞ্চিত হওয়া বৈধ মালিক তার পুকুরটি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন। এদিকে সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে রেলওয়ে প্রশাসনের এমন উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন সচেতন মহল।