আজ-  ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর শ্রীমঙ্গলে পুলিশের সাময়িক বাধা পেরিয়ে পুনরায় হবিগঞ্জের পথে যাত্রা করেছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শহর থেকে কয়েক কিলোমিটার দুরে শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে এনসিপির নেতারা ওই বাধা অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখেন।

এদিকে, হবিগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এ বিষয়ে এনসিপির নেতা সারজিস আলম বলেন, “হবিগঞ্জ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা কার্যকর রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং পরবর্তী সিদ্ধান্ত দলীয়ভাবে জানানো হবে।”

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এবং শ্রীমঙ্গলে এনসিপির নেতাদের পথরোধের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্য এলাকায় এনসিপির নেতারা পুলিশের বাধা