আজ-  ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

(নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজার বিএনপি অফিসের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ হাতেনাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোছা. লাইলী বেগম (৩৫) ও মো. হাসান আলী (৩০)। তারা ধামইরহাট উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে ধৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। ধামইরহাট থানা পুলিশ মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।