আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

বগুড়া আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮

  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গতকাল সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক, সাজাপ্রাপ্ত এবং অসামাজিক ও ধর্তব্য অপরাধে জড়িত থাকার অপরাধে নারী সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তার ৮ জনকে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করেছেন। আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা যায়, আদমদীঘি থানা পুলিশ ও সান্তাহার শহর ফাঁড়ির পুলিশ সোমবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আদমদীঘি উপজেলা সদরের কুসম্বী এলাকা থেকে কুসম্বী পুর্ব পাড়ার মৃত মোজাম্মেল মন্ডলের ছেলে মাদক কারবারি ফেরদৌস হাসানকে ৮০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। অপরদিকে আদালতের সাজাপ্রাপ্ত সিআর/WA মূলে সান্তাহার চা বাগান সিভিল কলোনীর ছাইফুল ইসলামের ছেলে শাহিন আলীকে পুলিশ গ্রেপ্তার করে। অপর আরেক বিশেষ অভিযানে সান্তাহার পৌর শহর এলাকায় মাদক, অসামাজিক ও ধর্তব্য অপরাধে জড়িত থাকার অপরাধে সান্তাহার চা-বাগান এলাকার মিনহাজ আলীর স্ত্রী জুলি বেগম, সান্তাহার নতুন বাজার হাটখোলার মৃত মোতালেব হোসেনের মেয়ে রমনা বেগম লাইলী, নওগাঁ মধ্য দুর্গাপুর এলাকার আব্দুর রশিদের মেয়ে রেখা মুনি, বগুড়া সদরের ঘোলাগাড়ী পশ্চিম পাড়ার মৃত তোজামের মেয়ে নুর জাহান বেগম, নওগাঁ নিউ সাহাপুরের ফরিদ হোসেনের ছেলে রমজান আলী এবং আজিজার রহমান নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃত ৪ নারী সহ মোট ৮ জনকে মঙ্গলবার বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।