আজ-  ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের অশ্রুসিক্ত বিদায়। «» জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ «» শেরপুরে অবৈধ ভারতীয় পণ্যের চালান জব্দ, গ্রেপ্তার- ৩ : অধরাই মূলহোতারা «» বই পড়ি, মন গড়ি শ্লোগানে ২৫ হাজার শিক্ষার্থীকে নিয়ে চলছে তিন ধাপের বইপড়া উৎসব «» নওগাঁয় শিক্ষার্থীর টাকা ছিনতাই; ডিবির অভিযানে গ্রেপ্তার ছিনতাইকারী «» বগুড়া গাবতলীতে আঙিনায় ১২ ফুট উঁচু গাঁজার গাছসহ আটক ১ «» বগুড়া আদমদীঘিতে এমপি মহিত তালুকদারকে দলিল লেখক সমিতি সংবর্ধনা            «» কুলাউড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁয় বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার ২

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১ জুলাই রাতে পত্নীতলা থানার দিবর ইউনিয়নের দিবর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, দিবর ইউনিয়ন এলাকায় ব্যাপকভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির খবর পেয়ে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) জনাব মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ৫০০ লিটারেরও বেশি চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩) নামে দুই ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনই দিবর পূর্বপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে। অভিযানকালে ঘটনাস্থলেই জব্দকৃত চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।