আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

অসহায় মানুষের পাশে দেশ-বিদেশ মৌলভীবাজার সংগঠন : ৪র্থ পাকা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশ ও বিদেশ মৌলভীবাজার সংগঠন। সংগঠনটির ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এবার ৪র্থ পাকা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের পাগুড়িয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দেশ-বিদেশ মৌলভীবাজার সংগঠন এর সহ-সভাপতি শাহ আলম দিপু এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো: জাহাঙ্গীর মিয়া এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দেশ-বিদেশ মৌলভীবাজার সংগঠন এর প্রতিষ্ঠাকালীন সভাপতি খালেদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দেশ-বিদেশ মৌলভীবাজার সংগঠন এর উপদেষ্টা হাসিদ আহমদ, সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক এম.জসিম জেকে, লন্ডন প্রবাসী শাহিন আকন্দ এর ছোট ভাই শিপন আহমদ, দেশ-বিদেশ মৌলভীবাজার সংগঠন এর নির্বাহী সদস্য- আব্দুর রহমান পারভেজ, সজু মিয়া, নানু মিয়া, আলমগীর হোসেন, জুনেল আহমদ প্রমুখ। এছাড়া সংগঠনের কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে মানবিক এই উদ্যোগের প্রতি সমর্থন জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের জন্য একাধিক পাকা ঘর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহন, শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করছে সংগঠনটি। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবসেবার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের আরও বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এলাকাবাসী সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অসহায় মানুষের জন্য নতুন আশার আলো হয়ে থাকবে।