আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: বালুভর্তি ডায়না ট্রাক জব্দ, হেকিম মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি বালুভর্তি ডায়না ট্রাকসহ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই ঘটনায় বালু সিন্ডিকেটের মূলহোতা হিসেবে অভিযুক্ত হেকিম মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার রাধানগর, ভুরভুরিয়া ছড়া এবং আশিদ্রোণ ইউনিয়নের সাইটুলা (হেকিম মিয়ার লেবু বাগান) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

উপজেলা প্রশাসন জানায়, স্থানীয় অনুসন্ধানে আশিদ্রোণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইটুলা এলাকায় হেকিম মিয়া (৫৫), পিতা: মৃত হাজি ইছরাইল মিয়া, সাং জালালিয়া রোড, শ্রীমঙ্গল, লেবু বাগানের আড়ালে একটি বালু সিন্ডিকেট গড়ে তুলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া যায়।

অভিযানকালে লেবু বাগানের গেট বন্ধ অবস্থায় পাওয়া যায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। ফলে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী তাৎক্ষণিকভাবে কোনো দণ্ড দেওয়া সম্ভব হয়নি।

তবে জনস্বার্থে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসন হেকিম মিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকা তল্লাশি চালিয়ে আনুমানিক ৩০০ ঘনফুট সদ্য উত্তোলিত বালুভর্তি একটি ডায়না ট্রাক (ঢাকা মেট্রো-ড-১২-৭১৮২) এবং বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করে। স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

জব্দকৃত ট্রাক ও অন্যান্য আলামত জব্দের পর হেকিম মিয়াসহ কয়েকজনকে আসামি করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৩, তারিখ ১ আগস্ট ২০২৬।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মূল অপরাধীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে তারা বদ্ধপরিকর।

এদিকে একই দিনে রাধানগর ও ভুরভুরিয়া ছড়া এলাকাতেও পৃথক অভিযান পরিচালনা করা হয়। সেখানে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে ছড়াগুলো পরিদর্শন করা হয় এবং অবৈধ বালু উত্তোলন রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ছবির ক্যাপশন: ১-২, শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ইউএনও ও এসিল্যান্ডসহ অন্যরা

৩ শ্রীমঙ্গলে অবৈধ বালুভর্তি ডায়না ট্রাক জব্দ