আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কুলাউড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গত ২ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে কুলাউড়া থানা পুলিশের একটি আভিযানিক দল থানাধীন ৮ নম্বর রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ মনরাজ জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়কালে মোঃ আলাউদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেফতার হয়। ঘটনাস্থলে তার কাছ থেকে ১০ (দশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের জুবেল মিয়া (২৭)-এর বসতঘরের টয়লেটে বিশেষভাবে লুকিয়ে রাখা আরও ৯০ (নব্বই) পিসসহ মোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়।

গ্রেফতারকৃত মো. আলাউদ্দিন (২০) কুলাউড়া উপজেলার ৮ নম্বর রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের চেরাগ আলীর ছেলে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, একই দিনে কুলাউড়া থানা পুলিশ পরিচালিত পৃথক অভিযানে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার ১ জন আসামিসহ নন-এফআইআরভুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৭ (সাত) জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।