আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

বগুড়া গাবতলীতে আঙিনায় ১২ ফুট উঁচু গাঁজার গাছসহ আটক ১

( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় নিজ বসতবাড়ির আঙিনায় ১২ ফুট উঁচু গাঁজার গাছ চাষের অভিযোগে সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (২ আগস্ট) রাত ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত গাবতলী মডেল থানার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া (নয়াপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মোহা. জিল্লুর রহমানের নেতৃত্বে ডিএনসির একটি বিশেষ টিম সিরাজুল ইসলামের নিজ দখলীয় বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বাড়ির উত্তর পাশে একটি কক্ষ থেকে প্রায় ১০ গজ দূরে আঙিনায় তল্লাশি চালিয়ে প্রায় ১২ ফুট উঁচু একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিরাজুল ইসলাম গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া (নয়াপাড়া) গ্রামের ফরিদ ফকিরের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ডিএনসি জানিয়েছে, এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।