আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজারে কবি রিপন কান্তি ধর রুপকের জন্মদিন পালিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর সদস্য এবং বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি কবি রিপন কান্তি ধর রুপকের জন্মদিন অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে।

রবিবার (২ আগষ্ট) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার জেলা শহরের সৈয়ারপুর ফরেস্ট অফিস রোডস্থ অপরাজিতা ভবন তৃতীয় তলায় কবি রিপন কান্তি ধর রুপক পরিচালিত প্রতিষ্ঠান সেলফ কনফিডেন্সে কোচিং সেন্টারে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি সিলেট বিভাগ (নিবন্ধন নং এস,আর,১৪৩২৯-২৫) আলোচনা সভা ও সংগীত সন্ধ্যার আয়োজন করে।

ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান মাসুদ পারভেজ এর অনলাইনে সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবির হোসেন, অন্তরা রিনা, মৌলভীবাজার ডাক বিভাগের সহকারী পরিদর্শক বিশ্বজিত দেব, মৌলভীবাজার সরকারি কলেজের হিসাব শাখার সহায়ক দয়াময় গোস্বামী, মৌলভীবাজার হিন্দু কল্যাণ ট্রাস্টের অফিস সহকারী  শ্রীকান্ত চন্দ, সংগীত শিল্পী প্রার্থ বৈদ্য প্রমুখ। এসময় একঝাঁক শিশু-কিশোর শিক্ষার্থী এবং কবির পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পুরবী বৈদ্য স্নেহা, বিশ্বজিত দেব, শিল্পী বৈদ্য, মোহনা এবং কবি রিপন কান্তি ধর রুপক প্রমুখ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে চা-নাস্তা পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা শহরের মনু নদী অববাহিকায় শৌশব, শৈশব, যৌবন পেরিয়ে বেড়ে উঠা রিপন কান্তি ধর রুপক একাধারে কবি, ছড়াকার, সংগীতশিল্পী, সাংবাদিক ও সংগঠক হিসেবে সুধীমহলে চিরচেনা পরিচিত মুখ। সদ্য সমাপ্ত এলএলবি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ রুপক একজন সুপরিচিত ও জনপ্রিয় সমাজসেবক, গ্রাম ডাক্তার এবং ফার্মাসিস্ট। সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের। নব্বইয়ের দশক থেকেই দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় তাঁর কবিতা ও ছড়া প্রকাশিত হয়ে আসছে। ১৯৯৪ সালে তিনি সিলেট বেতারে সংগীত পরিবেশন করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তেও সংগীত পরিবেশনের সুযোগ লাভ করেন, তিনি বিভিন্ন মঞ্চে যাত্রাপালা, নাটক, অভিনয় করেন। তাঁর কণ্ঠ ও সংগীতপ্রেম স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে বিশেষভাবে সমাদৃত।

রিপন কান্তি ধর রুপক বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর সদস্য, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি, ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি (নিবন্ধন নং এস,আর,১৪৩২৯-২৫) সিলেট বিভাগীয় সমন্বয়ক সহ বেশকিছু সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও উন্নয়নমূলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন এবং জাতীয় দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধিত্ব করছেন। তিনি বিভিন্ন সময়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ভারত ভ্রমণ করেছেন।