আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং সরকারি চাকরিতে কোটা সংরক্ষণসহ ৭ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে ঘন্টাব্যাপি মানবন্ধন শেষে আজ ৪ আগষ্ট দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন, সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন- উদোচী মৌলভীবাজার জেলা সভাপতি জহর লাল দত্ত, বিভিইআরএস, সিলেট বিভাগ পরিমল সিং বারাইক, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি কান্তি লাল বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক লছমন বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক ধ্রুব বাসফোর শাওন, সাংগঠনিক সম্পাদক রতন বাসফোর প্রমুখ। স্মারকলিপিতে বলা হয়, দেশের পরিচ্ছন্নতা রক্ষা ও জনস্বাস্থ্য সেবায় হরিজন জনগোষ্ঠীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তারা এখনও নিরাপদ ও স্থায়ী আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তাই তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- হরিজন জনগোষ্ঠীর জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও স্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে স্বল্পমেয়াদে ৮০ শতাংশ কোটা সংরক্ষণ, দীর্ঘদিন কর্মরত অস্থায়ী ও দৈনিকভিত্তিক কর্মীদের স্থায়ী নিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সামাজিক বৈষম্য দূর করে সমঅধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষিত হরিজন জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে ১ শতাংশ কোটা সংরক্ষণ।স্মারকলিপিতে সরকারের প্রতি হরিজন জনগোষ্ঠীর দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।