আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল।


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম-কে জুলাই ২০২৬ মাসে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। এ অর্জনে মৌলভীবাজার জেলা পুলিশ ও মডেল থানার সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

– মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম।

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ, সিলেট রেঞ্জেরও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত।
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ “জুলাই-২০২৬ মাসের” “কর্মদক্ষতার স্বীকৃতি”স্বরূপ প্রথমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) এবং পরবর্তীতে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। এই স্বীকৃতি অর্জনের পর এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন তাঁর একার নয়; এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার ফল। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এবং শেরপুর পুলিশ ফাঁড়ির সকল সহকর্মীর প্রতি। তাঁদের সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণাই তাঁকে এই শ্রেষ্ঠত্ব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন। পুলিশি সেবার মানোন্নয়ন, অপরাধ দমন, মামলার নিষ্পত্তি, নিয়মিত গ্রেপ্তার অভিযান এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।