আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে সড়ক নিরাপত্তায় কাজ করা সংগঠন “নিরাপদ সড়ক চাই” (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টাবৃন্দের আইডি কার্ড বিতরণ এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সভাপতি মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও হোসাইন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কমলগঞ্জ ইউসিসিএ সভাপতি মোঃ ছরওয়ার শোকরানা নান্না, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাসুক মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মাও: নুরুল মুত্তাকীন জুনায়েদ, মোহাম্মদ সুলতান এন্ড লতিফুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান দুরুদ মোহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাসেল হাসান বখত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য এবং উপদেষ্টাবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড তুলে দেন। এর মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল হলো বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরিশেষে একটি সৌজন্যমূলক আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।।