নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার আওতাধীন জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। ৩ আগষ্ট, ২০২৬ ঈসায়ী, সোমবার, বাদ যোহর, জগন্নাথপুর পৌর শহরের জহির’স ইনস্টিটিউট হল রুমে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি তারেক আহমদ রাজু। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি মুহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, বেলাল আহমদ, জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, অফিস সম্পাদক দিলোয়ার হোসেন, সহ অফিস সম্পাদক কাওছার আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাহিম আহমদ, দিরাই উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন।
কাউন্সিলে মাসুদুল হাসান-কে সভাপতি, আশরাফুল ইসলাম-কে সাধারণ সম্পাদক, রুম্মান হোসেন-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শাখার অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি মোঃ মহি উদ্দিন, মোস্তাক আহমদ, সহ সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মিল হোসেন, ফরহাদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, শামীম আহমদ, প্রচার সম্পাদক রুকন আহমদ, সহ প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, রুজেল আহমদ, মুজাদ্দিদে আলফে সানি, অর্থ সম্পাদক আক্তার হোসেন রাহি, অফিস সম্পাদক মোঃ আবু সাইদ, সহ অফিস সম্পাদক মাহিদুল হক সোহাগ, কাওছার আহমদ, প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক ফাহিম আহমদ, আইনুল ইসলাম, ফেরদৌস খান, এমরান কাজী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলী আকবর আমিন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম আহমদ, নাদির আহমদ, আবিদ আহমদ, আলমগীর হোসেন, হাবিল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক হামিমুল আহমদ, জুনাইদ আহমদ, জিয়াদ আহমদ, মাসুদ আহমদ, কাদরিয়া আহমদ, সদস্য জাকারিয়া হোসাইন, মাহদী হাসান, এমদাদুল ইসলাম মিলন, আব্দুর রহিম, মিনহাজুল ইসলাম নাসিম, ইমরান আহমদ, মাহিনুর ইসলাম, মাহিন আহমদ।






