আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি

জুলাই ‘২৪ এর আন্দোলন একক কোনো সংগঠনের নয়, কেউ এককভাবে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলে হীন মানষিকতার পরিচায়ক হবে। জুলাই আন্দোলন হয়েছে দীর্ঘকাল ফ্যাসিবাদের জুলুমে অতিষ্ঠ মাজলুমদের সমন্বিত লড়ায় এবং ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির কারণে। এখানে শুধু শিক্ষার্থী আর রাজনৈতিক নেতাকর্মী নয়, সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের ফলে সফল গণ অভ্যুত্থান হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুর ২টায় সিলেট নগরীর বন্দরবাজারস্ত হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার কাউন্সিল ও সদস্য সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রেদোয়ান মাজহারি এ মন্তব্য করেন।

সংগঠনের সভাপতি হাফিজ জাকির হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী বলেন, প্রতিটি ক্যাম্পাসে আদর্শিক কাফেলা ছাত্র জমিয়তের কার্যক্রম জোরদার করতে হবে।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মোঃ নূর হোসাইন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, যুগ্ম সম্পাদক মুহিব্বুল্লাহ, সহ-সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী, শেখ আব্দুল হাই, মুফতি মহসিন আহমদ, সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি আলহাজ্ব শফি উদ্দিন আহমেদ, পাঠাগার সম্পাদক মাহদী হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ সালমান, যুব সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্র সম্পাদক মাসউদ আজহার, যুব জমিয়ত সিলেট উত্তরের সভাপতি মাসুম আল মাহদী, সাধারণ সম্পাদক আবুল হাসানাত, দক্ষিণ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মানসুর আহমদ,
সাবেক ছাত্রনেতা আহমাদুল হক উমামা, বাহা উদ্দিন বাহার, ফরহাদ আহমদ, আব্দুল আহাদ প্রমুখ।

কাউন্সিলে আবু তালহা তোফায়েল সভাপতি ও মুশাহিদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ঘোষণা করেন ছাত্র জমিয়ত সভাপতি রেদোয়ান মাজহারি।