কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ৫% ইনক্রিমেন্টের অযৌক্তিক গেজেট বাতিল করে চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ, ভূমি অধিকার নিশ্চিত করা ও দ্রুত চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা-শ্রমিকেরা। শনিবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে চা বাগানের সচেতন ছাত্র-যুবকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
চা ছাত্র-যুব পরিষদ নেতা মোহন রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুমন রবিদাস, রাজিব বৈদ্য, সন্তোষ রবিদাস, সারথী মুরারী দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান মজুরি দিয়ে পরিবার নিয়ে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। চা-শ্রমিকদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও সে অনুযায়ী মজুরি বৃদ্ধি না পাওয়ায় তাঁরা নানা সংকটে রয়েছেন। তাই চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, ৫% ইনক্রিমেন্টের অযৌক্তিক গেজেট বাতিল করে চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ, ভূমি অধিকার নিশ্চিত করা ও দ্রুত চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন আয়োজনের জোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
নোট: ছবি সংযুক্ত।
এমপি নাসের রহমানকে নিয়ে এআই দিয়ে অশ্লীল ভিডিও: আরও এক আসামি গ্রেপ্তার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম, নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া সাইবার মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম পারভেজ আলম খান (৩২)। সে কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজগাঁও গ্রামে।
পুলিশ জানায়, পারভেজ আলম খান কিছুদিন ধরে ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন। মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি তিনি।
পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় পারভেজকে গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বাধীন দলটি তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে সাভারের রাজাশন এলাকায় সারারাত অভিযান চালায়। অভিযান শেষে গত ৮ আগস্ট ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, এর আগে একই মামলায় ডিবি কর্তৃক সৈয়দ তানভীর নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে, এই ঘটনায় জড়িত অন্য আসামিদের সনাক্ত এবং গ্রেফতারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা কাজ করছে। গ্রেপ্তারকৃত পারভেজ আলম খানকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন
Catagory : সারা দেশ | তারিখ : আগস্ট, ৮, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ • ৪ বার পঠিত






