আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

নওগাঁ পত্নীতলায় ৪ লিটার চোলাইমদ ও ৭০ লিটার মদ তৈরির উপকরণসহ নারী আটক

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ লিটার চোলাইমদ ও ৭০ লিটার চোলাইমদ তৈরির উপকরণসহ সত্য রানী (৪০) নামে এক নারীকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় ইংরেজি ৮ জুলাই ২০২৬ তারিখ রাতে পত্নীতলা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে উপজেলার বরইল গ্রামে সত্য রানীর নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সত্য রানী (৪০), পিতা—বৈশাখ চন্দ্র বর্মন, স্বামী—বিপুল বর্মন, সাং—বরইল, থানা—পত্নীতলা, জেলা—নওগাঁকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪ (চার) লিটার চোলাইমদ এবং ৭০ (সত্তর) লিটার চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।