আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে রোববার বড়লেখা ও জুড়ী উপজেলার পাহাড় ও সমতলে বসবাসরত বিভিন্ন আদিবাসী সম্প্রদায় উৎসবমূখর পরিবেশে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাক বাংলোতে গিয়ে শেষ হয়। 

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠান উদ্বোধন করেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া। 

বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, বড়লেখা ইনডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরাম, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন বড়লেখা শাখা যৌথভাবে এসব অনুষ্ঠানমালার আয়োজন করে।

আলোচনা সভায় আদিবাসী ফোরামের প্রতিনিধিরা বর্তমান সরকারের প্রতি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠন, বিভিন্ন পুঞ্জির বিদ্যমান ভূমি সমস্যার সমাধানের পদক্ষেপ গ্রহণ, আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য বাজেট বরাদ্দসহ ১৪টি দাবি পেশ করেন।

বড়লেখা ইনডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি নারায়ণ কুর্মীর সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি রিপন কুর্মী এবং বড়লেখা আদিবাসী যুব ফোরামের আহ্বায়ক জসিন্তা সুমের এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি আদিবাসীদের বিভিন্ন দাবি দাওয়ার প্রতি একাত্বতা প্রকাশ করে এর কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, এমপি পত্নী ফৌজিয়া আহমদ, এমপি কন্যা ফাতেমা বিনতে আহমদ সানজিদা, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, আদিবাসী যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি তামলিমন বারেঃ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র কেন্দ্রীয় সদস্য ফাদার যোসেফ গোমেজ, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন বড়লেখা শাখার সাধারণ সম্পাদক এলিয়াস বারেঃ প্রমুখ।