আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

বগুড়া সান্তাহারে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত

(বগুড়া)  প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১০ আগষ্ঠ) বেলা ১১টায় স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম চত্বরে রাজশাহীতে সরকারি দায়িত্ব পালন করার সময় রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদে ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাষ্টার খাতিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহারে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) হাবিবুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নূর এ নবী, রেলওয়ে থানা উপ-পরিদর্শক ফজলু রহমান, মাহফুজ রহমান, রেলওয়ে টিএক্সআর জয়নাল হোসেনসহ লকু মাষ্টার, টিটিই, বুকিং ষ্টাফরা উপস্থিত ছিলেন। বক্তৃতা বলেন, রেলওয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।