আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না 

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী গো-পৌঁওতা এলাকায় তিনটি রেলওয়ে লিজকৃত পুকুর থেকে প্রায় তিন মন পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাছ চাষীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানাপ্রাপ্ত মাছ চাষীরা হলেন- সান্দিড়া গ্রামের দেলোয়ার হোসেন এবং একই গ্রামের ইউসুফ আলী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন বলেন, রেলওয়ে থেকে পুকুর লিজ নিয়ে দেলোয়ার ও ইউসুফ মাছ চাষ করে আসছিলেন। তারা দুই মাছ চাষী তিনটি পুকুরে গোপনে নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছচাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই পুকুরে জাল নামিয়ে প্রায় তিন মন পিরানহা মাছ জব্দ করা হয়। এসময় দেলোয়ারের ৩০ হাজার ও ইউসুফের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেন, রাক্ষুসে পিরানহা মাছ চাষ, বিক্রি ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে জেলেদের মাছ চাষ ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।