নিজস্ব প্রতিবেদক:
এলাকাবাসী, ভক্তবৃন্দ -আশেকান ও জাকেরান উপস্থিতিতে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আধ্যাত্মিক সাধক, মরমি কবি, লেখক, গবেষক হযরত আল্লামা শাহ ইয়াছিন রহ এর একমাত্র খলিফা ওলিয়ে কামিল হযরত শাহ আজম (রহ.)-এর ৪৬তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
কমলগঞ্জের রামপাশায় নিজ বাড়ীতে রাত ৯টা ৩০ মিনিটের সময় এই তাযকিয়াতী ও রুহানি মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন হযরত শাহ আজম (রহ.)-এর সুযোগ্য নাতি, হযরত মাওলানা কাজী মুহিউচ্ছুন্নাহ আজমী।
মাহফিলের কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কুরআন, খতমে দালাইলুল খাইরাত, খতমে হিজবুল বাহার, জিকির-আজকার এবং বুজুর্গানে দ্বীনের জীবন ও আদর্শের ওপর জীবনঘনিষ্ঠ আলোচনা, দোয়া মিলাদ মাহফিল।
মাহফিলে উপস্থিত ভক্ত বৃন্দের উদ্দেশ্যে নছিহত মূলক বক্তব্যে আউলিয়াদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়,
”আউলিয়া কেরামদের দেখানো পথই হলো রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর পথ। তাঁদের ত্যাগ, আমল ও নৈতিক আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি ও হেদায়েত প্রতিষ্ঠা সম্ভব।”
“ওলিদের ভক্ত কিন্তু তাদের মাঝে দ্বীন নেই অর্থাৎ নামাজ নেই, নেই পর্দা পুশিদা, নেই হালাল হারামের তোয়াক্কা, নেই তাদের মাঝে আল্লাহ তায়ালার বিধান ও নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা। তাদের দুনিয়ার ও পরকালের জীবন চরম বিষাদ ( নষ্ট)। তাদের নেই কোন পরকাল নেই কোন দুনিয়া।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র বরকতময় কুরআন শরীফ তেলাওয়াত করেন হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী খন্দকার তোফায়েল আহমদ ও হাফিজ রাজু আহমদ। কাসিদা ও আধ্যাত্মিক সংগীত পরিবেশনের পাশাপাশি হযরত শাহ আজম (রহ.)-এর জীবন, কর্ম, আধ্যাত্মিক সাধনা, দ্বীনি খেদমত এবং মানবকল্যাণে তাঁর অবদানের ওপর আলোচনা করা হয়।
হযরত শাহ আজম (রহ.) ছিলেন দ্বীন, তরিকত, মানবসেবা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর জীবন ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার অনন্য শিক্ষা। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
মাহফিল উপস্থিত ছিলেন মুহাম্মদ আতাউর রহমান, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুহাম্মদ আনোয়ার হোসেন, কমলগঞ্জ পৌর আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ আবদুল জলিল, মুহাম্মদ আবদুল গনি,মুহাম্মদ আবু হানিফা, আবদুর রহমান, ডাক্তার বেলাল হোসেন, মুহাম্মদ মহিদ মিয়া, মুহাম্মদ গোলাম নবী, মুহাম্মদ ইযাওয়ার আলী, ০৮ নং পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক মুহামদ হিফজুর সিজিল মুহাম্মদ ফজর আলী, প্রমূখ।
শেষপর্যায়ে এক হৃদয়স্পর্শী মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ আজম রহ এর সুযোগ্য নাতি হযরত শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী। আখেরি মোনাজাতে বিশ্বের সকল আওলিয়া কেরাম সহ হযরত শাহ আজম (রহ.)-এর দারাজা বুলন্দনসিব, , মুসলিম উম্মাহর ঐক্য, দেশের সমৃদ্ধি এবং উপস্থিত সুফি-সাধক ও সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহ তাআলার দরবারে বিশেষ মুনাজাত করা হয়।
দিনব্যাপী এ মাহফিলে দূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ ও আশেকান অংশ নেন। পরিশেষে আগত মেহমানদের মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।






