আজ-  ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২ «» লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২ «» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নুরজাহান বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নুরজাহান বেগম শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁ ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকার সিরাজ মিয়ার স্ত্রী।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, ভোরে হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার জানান, নুরজাহান বেগমের মৃত্যু সড়ক দুর্ঘটনা নাকি হৃদ্রোগে আক্রান্ত হয়ে হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে তার গলায় একটি রশি বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।