আজ-  ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে কমলগঞ্জে আগামীকাল বুধবার দোয়া মাহফিল «» নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক «» মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার «» রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি «» শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার «» বগুড়া আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ «» বগুড়া সান্তাহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত «» রাজনগর উপজেলার মুন্সীবাজার জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত «» চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক। পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন।

শ্রীমঙ্গলে পথশিশুদের নিয়ে চিড়িয়াখানায় আনন্দঘন ভ্রমণ

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শিক্ষার পাশাপাশি আনন্দ-বিনোদন এবং প্রকৃতি ও বন্যপ্রাণী সম্পর্কে শিশুদের জ্ঞান বাড়াতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পথশিশুদের নিয়ে আনন্দঘন ভ্রমণ ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত আমাসুফ লার্নিং সেন্টার, রেলওয়ে স্টেশন, শ্রীমঙ্গল-এর পথশিশুদের নিয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চিড়িয়াখানায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ্ মসুদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গুীমঙ্গল সভাপতি ও শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফি আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকে শ্রীমঙ্গল সংবাদদাতা সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, সিলেট বিভাগ-এর সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম মান্না; বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল-এর পরিচালক স্বপন দেব সজল এবং রেলওয়ে থানা শ্রীমঙ্গলের কনস্টেবল মো. জাকির হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি এনামুল হক ছোটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ ভূঁইয়া মাহিন এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা মোছা. শাহানারা বেগম।

ভ্রমণের সময় শিশুরা চিড়িয়াখানার বিভিন্ন প্রাণী ও বন্যপ্রাণী সম্পর্কে জানার সুযোগ পায়। পাশাপাশি তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি প্রকৃতি, পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ও সামাজিক সচেতনতা নিয়ে শিক্ষামূলক আলোচনা করা হয়।

আয়োজকরা বলেন, পথশিশুরাও সমাজেরই অংশ। তাদের শিক্ষা, আনন্দ, নিরাপত্তা ও সুন্দর শৈশব নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা ভবিষ্যতেও পথশিশুদের নিয়ে এ ধরনের শিক্ষা, বিনোদন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে পথশিশুদের নিয়ে চিড়িয়াখানায় আনন্দঘন ভ্রমণ