আজ-  ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা «» শ্রীমঙ্গলে পথশিশুদের নিয়ে চিড়িয়াখানায় আনন্দঘন ভ্রমণ «» যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন «» নওগাঁ ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার  «» কমলগঞ্জে লোকনাথ সেবা সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা  «» বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে… «» মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মুজিবুর রহমান, সেক্রেটারি মুহিউসসুন্নাহ আজমী। «» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে 

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে…

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে…

সান্তাহার পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

 (বগুড়া) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা  বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে  পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহবায়ক ফেরদৌস মাহমুদ, বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনি, তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হোসেন, জিয়া পরিষদ, জাসাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ও দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।